বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান দুই মাদকসেবী আটক, জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুন, ২০১৮
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দুই মাদকসেবীকে আটক করে জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। মাদকসেবীরা হলো শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২১) ও একই উপজেলার নিজগাঁও গ্রামের মো. শিশু মিয়ার ছেলে মো. সাদ্দাম মিয়া (২২)। গতকাল মঙ্গলবার র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, সোমবার রাত ১১ টায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও এক্সিকিউটিভ নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সাংমাসহ শায়েস্তাগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। অভিযানে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের পাশে নিজগাঁও দিঘিরপাড় থেকে উল্লেখিত দুই মাদকসেবীকে আটক করা হয়। পরে অবৈধ মাদকসেবন ও নিজ হোফাজতে মাদক রাখার অপরাধে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com