বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ সদর হাসপাতালে মোবাইল চোর আটক

  • আপডেট টাইম সোমবার, ২৫ জুন, ২০১৮
  • ৭১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দিনে দুপুরে প্রকাশ্যে মোবাইল ফোন ছিনতাইকালে লিটন মিয়া (৩০) নামে এক যুবক ধরাশায়ী হয়েছে। স্থানীয় লোকজন তাকে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করে। পরে লিটনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার পইল পশ্চিম পাড়া গ্রাম থেকে গোলাপ মিয়ার পুত্র লিলন মিয়া (২০) কে আটক করা হয়। লিটন সদর উপজেলার মির্জাপুর গ্রামের ময়না মিয়ার পুত্র। জানা যায়, দীর্ঘদিন যাবত একটি চক্র দালালদের সহযোগীতায় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের কাছ থেকে কৌশলে স্বর্ণের চেইন ও মোবাইল ফোনসহ টাকা পয়সা হাতিয়ে নিয়ে যায়। গতকাল উল্লেখিত সময়ে লিটন মিয়া নামে ছিনতাইকারী এক শিশুর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় উপস্থিত লোকজন তাকে হাতে নাতে আটক করে। পরে তাকে উত্তম মধ্যম দেয়া হয়। প্রাথমিক ভাবে সে স্থানীয় লোকজনদের জানায়, সে দীর্ঘদিন যাবত হাসপাতাল এলাকায় চুরি করে আসছে। এছাড়াও তার কাছ থেকে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরি সাথে ব্যবহত চাবি পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com