সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে ঈদের দিনে ভানবাসি মানুষের পাশে মিলাদ গাজী

  • আপডেট টাইম বুধবার, ২০ জুন, ২০১৮
  • ৭৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের ১০টি গ্রাম ইতোমধ্যে প্লাবিত হয়েছে। এতে ওই এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বেশকিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিলেও অধিকাংশ লোকজন বাড়িঘর ফেলে কোথাও যেতে চাচ্ছে না। এ অবস্থায় খুব মানবেতর জীবন-যাপন করছে লোকজন। খবর পেয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা শাহনেওয়াজ মিলাদ গাজী ঈদের দিন ছুটে যান ওই এলাকায়। দিনভর ঘুরে ঘুরে ভানবাসি মানুষের খোজ খবর নেন। এ সময় তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ভানবাসি মানুষের মাঝে ছিড়া, গুড়, বিস্কুট, মোমবাতি ও খাবার স্যালাইন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ মুজিবুর রহমান কাজল, দিঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সহ-সভাপতি ও দিঘলবাক ইউপি চেয়ারম্যান আবু সাইদ এওলা মিয়া, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিলুফা ইয়াছমিন, দিঘলবাক বাজার কমিটির সভাপতি গুলজার মিয়া, আব্দুল হান্নান প্রমুখ। এ সময় মিলাদ গাজী প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com