বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে এক মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম রবিবার, ১০ জুন, ২০১৮
  • ৭০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে নিপু মালাকার (৬০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে অধিদপ্তর হবিগঞ্জের পরিদর্শক খায়রুল আলমের নেতৃত্বে মাধবপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডের মালাকার পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। নিপু ওই এলাকার মৃত সোনাতন মালাকারের ছেলে। পরিদর্শক খায়রুল আলম জানান, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান করে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশিষ্ট আইনে মামলা দায়ের করে নিপুকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com