বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ইসলামী হুকুমত কায়েম ছাড়া শান্তির আশা করা যায়না-আনোয়ার আলী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুন, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিস বানিয়াচং থানা শাখার উদ্যোগে স্থনীয় একটি হোটেলে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক এক বিশাল আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। থানা সভাপতি ডাঃ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ আব্দুল ওয়াহিদ লস্কর-এর পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন সংগঠনের জেলা নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আনোয়ার আলী। বক্তব্য রাখেন হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ আবিদুর রহমান, মোঃ কদর আলী, মোঃ আব্দুল হামিদ, কারী মনির উদ্দিন, মাওলানা ইউসুফ আহমদ, মোঃ মুনির মিয়া, শিব্বির আহমদ, মোঃ হিফজুর রহমান, মোঃ সাবাজ মিয়া, নুর আহমদ, হাফেজ ইয়াহইয়া প্রমুখ।
এদিকে গত ৫ জুন মঙ্গলবার লাখাই থানা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল বুল্লায় অনুষ্ঠিত হয়। মাওলানা আমিমুল এহসান মাসুমের সভাপতিত্বে এবং মাওলানা মু‘তাসিম বিল্লার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন সংগঠনের জেলা নির্বাহী সভাপতি মাওলানা মোঃ আনোয়ার আলী। বিশেষ মেহমান ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান। বক্তব্য রাখেন মাওলানা আহমদ আলী, মাওলানা শামছুল হক, কারী শামছুল ইসলাম, হাফেজ আনোয়ার হোসেন, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা নজির আহমদ, হাফেজ ফেরদৌস আহমদসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান মেহমান তার বক্তৃতায় বলেন দেশ স্বাধীন হওয়ার পর হতে অদ্যাবধি অনেক সরকার ক্ষমতায় এসেছে এবং আগামীতেও আসবে, কিন্তু যদি ইসলামী হুকুতের পক্ষের সরকার না আসে তাহলে জনগণের ভাগ্যের পরিবর্তন তথা শান্তি প্রতিষ্ঠা লাভ করবেনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com