বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ পৌর এলাকার ৬৮টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৬ জুন, ২০১৮
  • ৫০৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে হবিগঞ্জ পৌর এলাকার ৬৮টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। মঙ্গলবার হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে সম্মানী ভাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন ইমাম ও মুয়াজ্জিনদের কথা মানুষ বিশ্বাস করে। তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে কথা বলেন বলেই সমাজে তাদের কথার গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি ইমাম ও মুয়াজ্জিনদের উদ্দ্যেশে বলেন আপনারা সমাজের পথপ্রদর্শক। সমাজের ভাল কাজে সচেতনতা সৃষ্টিতে আপনাদের ভূমিকা সবাই প্রত্যাশা করে। মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মান প্রদর্শন করার জন্যই দুই ঈদে সম্মানী ভাতা চালু করা হয়েছে। তিনি বলেন টাকার অংকে এ ভাতা অত্যন্ত সামান্য হলেও এর মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনদের পৌরসভার পক্ষ হতে সম্মানিত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন পৌরসভার ভাল রীতিনীতি গুলো ভবিষ্যতেও চালু থাকবে। মেয়র হবিগঞ্জ পৌরবাসীর সুখ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করার জন্য ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি অনুরোধ জানান। এতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়া, শেখ নূর হোসেনসহ পৌরসভার কর্মকতার্বন্দ। এ অনুষ্ঠানে হবিগঞ্জ পৌর এলাকার ৬৮টি মসজিদের ৬৮ জন ইমাম, ৬ জন খতিব ও ৪৯ জন মুয়াজ্জিন সম্মানী ভাতা গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com