বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক চুনারুঘাটে খাল খনন উদ্বোধনে হুইপ জি কে গউছ ॥ বিএনপি কথার চেয়ে কাজে বেশি বিশ্বাস করে নবীগঞ্জে কুশিয়ারা নদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব বাহুবলে গৃহবধু হত্যা মামলার আসামী আব্দুল গনি গ্রেফতার পাইকপাড়ায় সিএনজি আটকিয়ে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট বামৈ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধ প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলা নিহত জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতছড়িতে বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেলে হামলা-ভাঙচুরের অভিযোগ মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারীর মৃত্যু

মাধবপুরে ভেজাল বিরোধী অভিযান ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মে, ২০১৮
  • ৭২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য ও কসমেটিকস বিক্রির অপরাধে আলমগীর স্টোরকে ১ হাজার টাকা, আনোয়ার স্টোর ৩ হাজার টাকা, ভগবতি স্টোরকে ১ হাজার টাকা ও মদিনা কসমেটিকসকে ১ হাজার ৫০০ টাকা এবং খাবার ঢেকে না রাখার অপরাধে আদি গোপাল মিষ্টান্নকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ৩৫টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। এসময় বাজারের মাছ ও সবজি বিক্রেতাদেরকে ওজনে কম না দেওয়া এবং অযথা মূল্য বৃদ্ধি না করার জন্য সতর্ক করা হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন জেলা বাজার কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর ও এসআই লিটনের নেতৃত্বে মাধবপুর থানা পুলিশের একটি টিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com