বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে জুসে বিষ মিশিয়ে যুবতী হত্যার ঘটনায় মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ মে, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পূর্ব বামৈ গ্রামে জুসে বিষ মিশিয়ে রোজিনা আক্তার নামে এক যুবতীকে হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের আদালতে রোজিনার পিতা আরব আলী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিবরণে একই গ্রামের কালু মিয়ার পুত্র সিএনজি অটোরিকশা চালক শাহাবুদ্দিনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে তাদের বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শাহাবুদ্দিন ও তার লোকজন তাদের উপর বিক্ষুব্ধ ছিল। গত ১৪ মে রাতে অটোরিকশা চালক শাহাবুদ্দিন কৌশলে রোজিনাকে তার ঘরে নিয়ে ম্যাংগো জুসের সাথে বিষ মিশিয়ে খাওয়ায়। এতে রোজিনা অচেতন হয়ে পড়ে। এই ফাঁকে শাহাবুদ্দিন পালিয়ে যায়। এদিকে পরিবারের লোকজন রোজিনাকে খোঁজাখুঁজি করে না পেয়ে শাহাবুদ্দিনের ঘরে অচেতন অবস্থায় দেখতে পায়। এরপর তাকে উদ্ধার করে লাখাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৫ মে বিকালে লাখাই থানা পুলিশ লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় হস্তান্তর করে। ওইদিনই রোজিনার দাফন সম্পন্ন হয়। ঘটনার পর থেকে সিএনজি অটোরিকশা চালক শাহাবুদ্দিন পলাতক রয়েছে। এই মামলায় আরও দুইজনকে আসামী করা হয়। মামলাটি বিচারক আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য লাখাই থানায় প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com