শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে কিশোরী ধর্ষন ও আত্মহত্যার ঘটনায় মাতব্বর সহ ৬ জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে কিশোরী ধর্ষন ও আত্মহত্যার ঘটনার গ্রাম্য মাতব্বর সহ ৬ জনের বিরুদ্ধে মামলা করছে ধর্ষিতার পিতা তারেক মিয়া। মামলার আসামীরা হল বাবুল মিয়া, শফিকুল ইসলাম, সুন্দর আলী, মিয়াব আলী, রোকেয়া ও নুর ইসলাম। এ ঘটনায় এলাকার লোকজন ধর্ষক বাবুল মিয়া ও মাতব্বরদের দ্রুত গ্রেফতারের দাবিতে গতকাল সোমবার এলাকায় বিক্ষোভ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার গন্ধবপুর গ্রামের তারেক মিয়ার কিশোরী কন্যা তাসলিমা (১৩) কে গত মঙ্গলবার দুপুরে একই গ্রামের কানা কাশেমের স্ত্রী নিলুফার মাধ্যমে ওই গ্রামের সফিল মিয়ার ছেলে বাবুল মিয়া জোরপূর্বক ধর্ষন করে। এ ঘটনায় ধর্ষিতার পিতা তারেক মিয়া থানায় মামলা করতে চাইলে গ্রামের মাতব্বর নুরুল ইসলাম, মিয়াব আলী, কালাম, সুন্দর আলী, মনু মিয়া ধর্ষিতার বাবাকে মামলা না করতে নিষেধ দিয়ে বিষয়টি সালিসে নিষ্পত্তির করে দিবে বলে মাতব্বররা জানান। ধর্ষিতার বাবার ইচ্ছার বিরুদ্ধে গত শনিবার সকালে মাতব্বর নুরুল ইসলামের সভাপতিত্বে গন্ধবপুর খেলার মাঠে তার বাড়ির নিকট এক তরফা সালিস ডেকে চিকিৎসার খরচ বাবদ মাতব্বররা ধর্ষককে ৫ হাজার টাকা জরিমানা করে। সালিসের রায়ের পর থেকে তাসলিমা লোক লজ্জায় বাকরুদ্ধ হয়ে গত রোববার সকাল সাড়ে ১১ টার দিকে তীরের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ধর্ষিতার বাবা তারেক মিয়া জানান, প্রভাবশালীরা জোর করে আমাকে সালিসে বসায়। এ কারনে আমার মেয়ে অপমান, ক্ষোভ, দুঃখ নিয়ে গলায় ফাঁস দিয়ে জীবন দিয়েছে। আমি ঘটনার বিচার চাই। এ ব্যাপারে ওসি তদন্ত ইয়াছিনুল হক জানান, ঘটনার খবর পেয়ে থানায় মামলা নিয়ে আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com