বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মামুন হত্যা মামলার আসামী মনসুর মিয়া গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ৭ মে, ২০১৮
  • ৪৩৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মামুন হত্যা মামলার আসামী মনসুর মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টার দিকে চুনারুঘাট থানার এ.এস.আই সামছুদ্দিন ও এ.এস.আই আওলাদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শ্রীকুটা বাজার থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মনসুর মিয়া কেউন্দা গ্রামের আমজাদ উল্লা ওরফে টকা মিয়ার পুত্র। তিনি একই গ্রামের মীর নূর আহাম্মদ (সিরাজ মিয়া) এর ছেলে মামুন মিয়া হত্যা মামলার এজাহারভূক্ত আসামী। গত বছরের ২৪ জুলাই সোমবার সকাল অনুমান ৮টার সময় কেউন্দা গ্রামের ছুরুক মিয়ার পুকুর পাড় থেকে কিশোর মামুন মিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ। এ ব্যাপারে মামুন মিয়ার পিতা নূর আহম্মদ (সিরাজ মিয়া) ২৪ জুলাই রাতে ১৬ জনকে আসামী করে চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com