বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিড়ি শিল্প বন্ধ ও বৈষম্য প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসুচী পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮
  • ৫৭১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বিড়ি শিল্প বন্ধ ও বৈষম্য প্রতিবাদে চুনারুঘাটে গণস্বাক্ষর কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সদরের চুনারুঘাট মধ্য বাজারে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট বিড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম, বিড়ি বিক্রেতা শ্রমিক নেতা মনিরুল ইসলাম, ভোক্তা সভাপতি দিজেন্দ্র দেবনাথ সহ গণস্বাক্ষরকারীরা। তারা বলেন, বিড়ি শিল্পকে রক্ষা করা ও সকল বৈষম্য দূর করার জন্য এ গণস্বাক্ষর কর্মসুচী। ২ বছরের মধ্য বিড়ি শিল্প বন্ধ অপরদিকে সিগারেট শিল্প ২০ বছর পর বন্ধ কোন ভাবেই মেনে নেয়া যায় না। তারা সরকারের এ উদ্যোগ পরিবর্তন করার অনুরোধ জানান। পার্শবর্তী ভারতে বিড়ির হাজার প্রতি ১৪ টাকা ট্যাক্স আর আমাদের দেশে হাজার প্রতি ২৫৬ টাকা। তারা বিড়ি ও সিগারেটের মধ্য বৈষম্য দূর করার দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com