শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে স্বামীর মামলায় স্ত্রী সন্তান উদ্ধার করেছে পুলিশ

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮
  • ৪৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পাট্টা শরীফ গ্রাম থেকে স্বামীর মামলায় শাপলা আক্তার (২৫) নামের এক গৃহবধূ ও দুই শিশুকে উদ্ধার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুনারুঘাট থানা পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করে পুলিশ। শাপলা ওই গ্রামের মৃত জিতু মিয়ার কন্যা।
জানা যায়, ৫ বছর আগে ব্রাহ্মণডুরা ইউনিয়নের উলুউড়া গ্রামের ছুরাব আলীর পুত্র উজ্জল মিয়ার সাথে শাপলার বিয়ে হয়। বিয়ের পর তাদের কোলজুড়ে দুই সন্তান জন্ম গ্রহণ করে। জীবিকার তাগিদে উজ্জল ঢাকার একটি হোটেলে কাজ নেয়। এ কারণে তাদের মাঝে মনোমালিন্য তৈরি হয়। গত ২৯ মার্চ শাপলা সকলের অগোচরে স্বর্ণালংকার, টাকা পয়সা নিয়ে তার পিত্রালয়ে চলে যায়। এ খবর শুনার উপর উজ্জল আদালতে মামলা করে। আদালত তাদেরকে উদ্ধারের জন্য পুলিশকে নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com