বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে ৬ দিন ধরে কিশোরী নিখোঁজ

  • আপডেট টাইম বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৪৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের হরিনগর গ্রামের মোঃ নুরুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার তামান্না গত ৬দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তামান্নার পিতা মোঃ নুরুল ইসলাম নবীগঞ্জ থানায় একডি সাধারন ডায়েরী (জিডি) করেছেন। ডায়েরী নং ৫৮৪। সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন, গত ৪ এপ্রিল রাত ২টার সময় তার মেয়ে তানিয়া আক্তার তামান্না হঠাৎ নিখোঁজ হয়। নিখোঁজের পর আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়ে কোথাও সন্ধান পাননি। বর্তমানে ও খোজাখুজি অব্যাহত আছে। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ রংয়ের কামিজ ও কাল রংয়ের পায়জামা। শারিরীক উচ্চতা ৪ফুট ৫ইঞ্চি। গায়ের রং শ্যমলা ও মুখ মন্ডল গোলাকার। নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিক মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com