শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মির্জাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২ এপ্রিল, ২০১৮
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামে পিতাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাফিজা খাতুন (১০) নামের এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই গ্রামের আব্দুল মালেকের কন্যা ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। এ সময় তার পিতা আব্দুল মালেকও আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বেলা ১টার দিকে আব্দুল মালেক ঘরের সিলিং ফ্যান লাগাতে যান। কাজের এক ফাঁকে বিদ্যুতের তারে জড়িয়ে গেলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় উঠান থেকে তার কন্যা হাফিজা এসে তাকে ধরে ফেলে। এতে মালেক মাটিতে পড়ে যান এবং হাফিজা বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় হাফিজা মারা যায়। আব্দুল মালেক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ দেবাশিষ দাশ স্কুলছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com