শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জ পৌরসভায় সভা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ মার্চ, ২০১৮
  • ৬০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আসন্ন জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহকে সামনে রেখে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে এডভোকেসী ও ওরিয়েন্টেশন সভা। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পৌরভবনের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। মেয়র বলেন শিশুদের সুস্থ, সবল হয়ে বেড়ে উঠার জন্য কৃমি নিয়ন্ত্রন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। তাই জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহকে সফল করে তোলতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন কৃমির নেতিবাচক প্রভাব হতে শিশুদের মুক্ত রাখতে যথাযথ নিয়মাবলী বজায় রেখে তাদেরকে ঔষধ খাওয়াতে হবে। এডভোকেসী ও ওরিয়েন্টেশন সভায় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল, ডাঃ দেবলীনা দাসগুপ্ত প্রমুখ। সভায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ কর্মসূচীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা আগামী ১ হতে ৭ এপ্রিল তারিখ পর্যন্ত অনুষ্ঠিতব্য জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহকে সফল করে তোলতে এবং এবং এ ব্যাপারে জনসচেতনতা গড়ে তোলতে সকলের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com