বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জের সাজাপ্রাপ্ত আসামী সিলেটে গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৫১৩ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সামছু উদ্দিন (৩২) কে গ্রেফতার করেছে। সামছু আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামের হামদু মিয়ার পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, ২৬ মার্চ সোমবার ভোরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সিলেট মেট্টোপলিটন দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করে। পরে পুলিশ তাকে শিবপাশা ফাঁড়িতে নিয়ে আসে। গতকাল তাকে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করে পুলিশ। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন ও শিবপাশা পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪র্থ আদালত বি-বাড়ীয়ার রায়ের আদেশমূলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com