বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে ১০ লিটার চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম বুধবার, ২৮ মার্চ, ২০১৮
  • ৪৯৬ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে ১০ লিটার চোলাইমদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা যায়, আজমিরীগঞ্জের শিবপাশায় চোলাই মদ বিক্রি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত অনুমানিক ৮ টার দিকে আজমিরীগঞ্জ থানার এস.আই দূর্গা কুমার দেবের নেতৃত্বে একদল পু্লশি শিবপাশা-আজমিরীগঞ্জ সড়কের পাঁচহাকিয়া নামক এলাকা থেকে প্লাস্টিকের কন্টিনার ও ব্যাগ ভর্তি ১০ লিটার চোলাই মদ সহ ৩ বিক্রেতাকে আটক করে। আটককৃতরা হচ্ছে- পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা মোঃ তোরাব আলীর পুত্র মিজানুর রহমান (৩০), একই এলাকার বাসিন্দা মোঃ জালাল আহমেদের পুত্র জুয়েল মিয়া (৩৫) ও শিবপাশার বাসিন্দা মোঃ আওয়াল নবীর পুত্র তাহেদ মিয়া (৩৪)। পুলিশ জানায়, আটককৃতরা শিবপাশা, পশ্চিমবাগ সহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোলাইমদ বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com