বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ নবীগঞ্জে আনন্দ শোভাযাত্রা-আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৪৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। এতে সকল সরকারি দপ্তর, বেসরকারি সংস্থা, এনজিও, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, পিআইও সাধু মিয়া, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com