বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে ব্যবসায়ীকে পিটিয়ে সর্বস্ব লুট

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ মার্চ, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলা সদরের শানখলা সড়কে ফারুক আহমেদ (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে সর্বস্ব লুট করে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দাউদনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় পার্টস ব্যবসায়ী। সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা থেকে পার্টস ক্রয় করার জন্য বাড়ি থেকে বের হয়ে উল্লেখিত স্থানে পৌছলে ৪/৫ জন লোক তার পথরোধ করে। এক পর্যায়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় দিতে না চাইলে তাকে পিটিয়ে আহত করে নগদ টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ফারুক বাদি হয়ে হবিগঞ্জ আদালতে মামলা করলে আদালত মামলাটি আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য শায়েস্তাগঞ্জ থানায় প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com