বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ট্রাক্টরসহ বিপুল পরিমাণ বালুর স্তুপ জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ মার্চ, ২০১৮
  • ৭৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সুতাং ও খোয়াই নদীর বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী মহল। দিন ও রাতে অবাধে চলছে বালু উত্তোলন।
গত বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আহম্মদাবাদ, শানখলা, পাকুড়িয়া ও পাইকপাড়াসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত একটি বালু বোঝাই ট্রাক্টরসহ বিপুল পরিমাণ বালুর ন্তুুপ জব্দ করেন। এ সময় বালু পাচারকারীরা পালিয়ে যায়। নির্বাহী অফিসার জানান, অভিযান নিয়মিত চলবে। প্রসঙ্গত প্রতিমাসেই আইন শৃংখলা সভায় অবৈধ বালু উত্তোলন নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানরা অভিযোগ করেন। এলাকাবাসীর অভিযোগ, খোয়াই ও সুতাং নদীর কয়েকটি অংশে ভুয়া লিজ দেখিয়ে নতুন বালু উত্তোলন করার কারণে সরকার প্রতি বছর ৩ থেকে ৫ কাটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয় লোকজন জানান, স্থানীয়দের বাধার মুখেও তৎকালীন ইউএনও সিরাজাম মুনিরা অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দেন। কিন্তু তিনি বদলী হয়ে চলে গেলে বালু উত্তোলনকারীরা আবারো প্রকাশ্যে বালু উত্তোলন শুরু করে। প্রতিদিন ৬০ থেকে ৭০ ট্রাক্টর দিয়ে বালু বহন করার ফলে রাস্তাঘাট ধুলায় ধূসরিত হয়ে যাচ্ছে। ফলে পথচারী ও শিক্ষার্থীদের চলাফেরায় নাভিশ্বাস উঠেছে। প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক বালু যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ও অলিপুরসহ বিভিন্ন অঞ্চলে। অথচ এ বালুমহাল থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com