বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মুড়িয়াউক গ্রামে হত্যা মামলায় ৫৪ আসামীর জামিন না-মঞ্জুর

  • আপডেট টাইম সোমবার, ১২ মার্চ, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামে কুদ্দুছ মোল্লা (৬৫) হত্যা মামলার ৫৪ আসামীর জামিন না-মঞ্জুর করেছেন। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। আসামীরা হল নাকাই মিয়া, হেকিম মিয়া, কাবুল মিয়া, মুখলেছ মিয়া, মুজিবুর রহমান, মাজুম মিয়া, আয়াত আলী, ইকরাম, হুকুম আলী, ফখরুজ্জামান, গিয়াস উদ্দিন, সালা উদ্দিন, রতন মিয়া, সোহাগ মিয়া, আমিন মিয়া, মনির মিয়া, নোমান মিয়াসহ ৫৪ জন।
উল্লেখ্য, গত ৯ ফেব্র“য়ারি সকালে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মাসুক মিয়ার লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এতে আহত হন কুদ্দুছ। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। এ ব্যাপারে তার পুত্র প্রবাসী মামুন মিয়া বাদি হয়ে লাখাই থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com