শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে শ্বশুর বাড়ি বেড়াতে এসে লাশ হলেন নরসিংদীর জামাতা আহত হয়েছেন মা-স্ত্রী-সন্তান

  • আপডেট টাইম শুক্রবার, ৯ মার্চ, ২০১৮
  • ৫২৩ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে শ্বশুড় বাড়ি বেড়াতে এসে লাশ হলেন নরসিংদীর এক যুবক। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের বাংলাবাজার নামকস্থানে সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হন। এ সময় তার মা, স্ত্রী ও এক সন্তান আহত হয়েছেন। নিহতের নাম গোবিন্দ দেবনাথ (৩০)। তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চালাকছর গ্রামের মৃত গোপাল দেবনাথের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দ দেবনাথ তার মা, স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে নবীগঞ্জ পৌরশহরের শিবপাশা গ্রামে শ্বশুড়বাড়ি বেড়াতে আসেন। গতকাল গোবিন্দ দেবনাথ, তার মা, স্ত্রী ও শিশুসহ সিএনজিযোগে আউশকান্দি যাচ্ছিলেন। দুপুরের দিকে বাংলাবাজার নামকস্থানে পৌছুলে ইমা গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গোবিন্দ দেবনাথ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার তার মা রিনা রাণী দেবনাথ এবং স্ত্রী ও শিশু সন্তান আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com