বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মোটরসাইকেল চুরির হিড়িক ॥ ১ সপ্তাহে চুরি ১০টি, নির্বিকার প্রশাসন

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৪২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে চুরি হয়েছে ১০টি মোটরসাইকেল। অফিসপাড়া, বাসা-বাড়ি ও দোকান পাটের সামন থেকে দিনের বেলায়ই চুরির ঘটনা ঘটছে। থানায় অভিযোগ দিয়েও কোন উদ্ধার কার্যক্রম নেই।
এলাবাসী ও চুরি যাওয়া মোটরসাইকেল মালিকদের সাথে আলাপ করে জানা গেছে, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবুর রহমানের মোটরসাইকেলটি সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামন থেকে চুরি হয়।
পরবর্তীতে গত সপ্তাহে একের পর এক শিক্ষক ফকরুল ইসলাম, শিক্ষক মনোজ কান্তি পাল, শিক্ষক সুবেল আহম্মদ, ব্যবসায়ী লোকমান হোসেন, মীর দিদার ও আলাউদ্দিনের মোটরসাইকেল চুরি হয়। চুরি হওয়া একটি মোটরসাইকেলও উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে, চুরি যাওয়া মোটর সাইকেলের উদ্ধারের ব্যাপারে তারা তৎপর রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলা সদরে মোটরসাইকেল চোর চক্রের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। বিভিন্ন এলাকায় রয়েছে ওই চক্রের অর্ধশতাধিক সদস্য। চক্রটি মোটরসাইকেল চুরি করার পর তাদের সদস্যদের হাতে তুলে দেয় বিক্রি করার জন্য। চোর চক্রের কোন কোন সদস্য সমাজে ভাল মানুষের লেবাস পড়ে রাজপথে মিছিল মিটিং করতেও দেখা যায়। এটা তাদের অপকৌশল বলেই ধারণা করছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com