বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গ্রাম্য দাঙ্গারোধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ-এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন বর্তমান সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে জীবিকা নির্বাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই হবিগঞ্জ-লাখাবাসীর নিরাপত্তা নিশ্চিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের পাশে থেকেই প্রতিটি দিন অতিবাহিত করছি। দুয়েকটি গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে এলাকার সুনাম যাতে নষ্ট না হয় সে ব্যাপারে প্রশাসনের পাশপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরকেও সজাগ থাকতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে লাখাই উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, সকল জায়গায়ই রাজনৈতিক মতপার্থক্য থাকে। সাধারণ জনগণের শান্তির কথা বিবেচনায় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলেরই উচিত আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা। তিনি আরো বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। বাল্য বিয়ের কারণে একেটি মেয়ের জীবনে নেমে আসে অন্ধকার। তাছাড়া শেষ পর্যায়ে দাম্পত্য কলহ সৃষ্টিসহ একটি নারীর জীবন ধ্বংস হয়ে যায় এই বাল্য বিয়ের ফলে।
এমপি আবু জাহির বলেন, বাল্য বিয়ে রোধে প্রশাসনের পাশাপাশি ভূমিকা রাখতে পারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং নারী সদস্যবৃন্দ ব্যাপক ভূমিকা রাখতে পারেন। এ সময় তিনি বাল্য বিয়ে এবং গ্রাম্য দাঙ্গা প্রতিরোধে প্রশাসনকে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন।
লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুুর রহমান, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুর্শেদ কামাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন্নেছা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, এনামুল হক মামুন, রফিকুল ইসলাম মলাই, সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য্য প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com