শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বানিয়াচঙ্গ ফকিরবাড়ী জঙ্গলে চলছে জুয়া

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ মার্চ, ২০১৪
  • ৪৬৫ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ আসন্ন উপজেলা নির্বাচনের উৎসবের ফাঁকে বানিয়াচঙ্গ ফকিরবাড়ী জঙ্গল নামে পরিচিত স্থানে রাতভর ওয়ানটেন জুয়ার আসর বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দুই উপজেলার কিছু দালাল। নষ্ট করা হচ্ছে এলাকার যুবসমাজকে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৫ দিন পূর্বে বানিয়াচঙ্গ উত্তরের হাওরে ফকির বাড়ি নামক জঙ্গলে ওয়ানটেন জুয়ার আসর বসায় বানিয়াচঙ্গ ও আজমিরীগঞ্জ উপজেলার প্রায় অর্ধশত প্রভাবশালী  লোক। অনুসন্ধানে জানা গেছে ওয়ান টেন জুয়া খেলায় আজমিরীগঞ্জের এক প্রভাবশালী মেম্বার ও হত্যাসহ একাদিক মামলার আসামী, বানিয়াচঙ্গ চানপাড়া গ্রামের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত এক যুবকের নেতৃত্বে ওয়ানটেন জুয়া খেলানোর কমিটি গঠন করা হয়। এ কমিটি ১৫ দিন যাবৎ ফকির বাড়িতে রাতভর সৌখিন জুয়ারীদের ও এলাকার ধনাঢ্য পরিবারের বেকার যুবকদের অংশ গ্রহনের মাধ্যমে প্রতি রাতেই জুয়া খেলা হয়। আদর্শ বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করা শর্তে জানান, বানিয়াচঙ্গ উপজেলায় স্বাধীনতার ৪৩ বছরে কোথাও ওয়ানটেন খেলার খবর পাওয়া না গেলেও প্রভাবশালী চক্রটি প্রশাসনের নাগের ডগায় জুয়া খেলছে। তার দাবী সচেতন নাগরিকরা এর প্রতিকার না করলে ওয়ানটেন খেলার প্রভাব উপজেলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পরবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com