বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিপিবি-বাসদের উদ্যোগে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জয়নাল, জাফর, দিপালী, কাঞ্চন আমরা তোমাদের আতœত্যাগ ভূলিনি। এই দিবসকে সামনে রেখে গতকল্য জেলা বাসদ কার্যালয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর উদ্যোগে স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত হয়। জেলা সিপিবি’র সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের ছাত্রনেতা নূরুল হুদা চৌধুরী শিবলী, এডভোকেট মুরলী ধর দাশ, এডভোকেট রনধীর দাশ, মোশাররফ হোসেন খান শান্ত, শ্রীমন্ত দাশ, পীযুষ চক্রবর্তী, এডভোকেট জিলু মিয়া, সাংবাদিক মুজিবুর রহমান, হুমায়ুন খান, ছমির উদ্দিন প্রমুখ।
সভায় বক্তাগণ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে জয়নাল, জাফর, দিপালী, কাঞ্চন সহ আতœত্যাগকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, স্বৈরাচার-রাজাকারদের লালন পোষণকারী বুর্জোয়া রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বিকল্প বাম গণতান্ত্রিক শক্তি গড়ে তোলার মধ্য দিয়ে সত্যিকারভাবেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও শহীদদের প্রতি যথাযথ মর্যাদা পালন করার মাধ্যমে পতিত স্বৈরাচার ও রাজাকারদের পালনকারী রাজনৈতিক দলগুলোকে বর্জনের আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com