বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালামকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫০১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার তৃতীয়বারের মতো নির্বাচিত কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ নির্বাচিত হওয়ায় গণসংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী। গত শনিবার রাতে হরিপুর যুব সমাজের উদ্যোগে দেয়া এই গণ সংবর্ধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরুব্বী রমিজ আলী। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, কাউন্সিলর প্রাণেশ চন্দ্র দেব, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, মহব্বত আলী, যুবনেতা একে আজাদ লেবু, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, আলী হাসান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের কৃতি ছাত্র রবিন আহমদ, আব্দুস ছেমেদ, ছাবু মিয়া, সঞ্জব আলী, জাকির হোসেন, দাইমুদ্দিন, ফরিদ মিয়া প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় সাইফুল জাহান চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ অসাম্প্রদায়িক দল, সাম্প্রদায়িকতায় বিশ^াস করে না। তিনি এলাকাবাসীর উদ্দেশে বলেন, প্যানেল মেয়র-১ এটিএম সালাম’কে নিয়ে শুধু আপনারা গর্বিত নয়, আমরাও গর্বিত। এলাকার উন্নয়ন তরাম্বিত করতে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ প্যানেল মেয়র-১ এটিএম সালাম ও হরিপুর গ্রামের কৃতি সন্তান রবিন আহমদ ঢাকা বিশবিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় তাকে সম্মাননা ক্রেষ্ট তোলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com