বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাঃ জীবনের মামলার প্রতিবাদ জানিয়েছে বানিয়াচং বিএনপি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৬৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের উপর দায়েরকৃত পরপর ৭টি মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বানিয়াচং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। গতকাল উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় ডা. জীবনের জনপ্রিয়তায় ভীত হয়ে তার উপর মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়েছে। তার উপর মামলা দায়ের সরকারের একটি ষড়যন্ত্রের অংশ। অবিলম্বে ডা. জীবনের উপর দায়েরকৃত সকল মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানিমুলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানানো হয়। অপরদিকে বানিয়াচং ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রুমান মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ ও নোয়াজ আলীকে মিথ্যা মামলায় গ্রেফতারের নিন্দা জ্ঞাপন ও অবিলম্বে গ্রেফতারকৃত বিএনপি নেতাদের মুক্তির দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com