শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে আইটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৮২ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে শামিম কম্পিউটার ট্রেনিং সেন্টার এন্ড আইটি কর্তৃক ট্রেনিংপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় মনতলা বাজারস্থ শামিম কম্পিউটার সেন্টারে অপরূপা বিদ্যানিকেতনের সহ-শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে আয়োজিত সনদ বিতরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ। সহকারী শিক্ষক আমিনুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অপরূপা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোশারফ হোসেন খান পলাশ, মনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হোসেন, বাহুবল প্রেসক্লাবের সভাপতি সায়িদ আহমদ, শিক্ষক তাছাদ্দুক আহমেদ, সাবেক প্রধান শিক্ষক রৌমন আলী প্রমুখ। পরে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com