বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৪০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের রহমতাবাদ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। গতকাল শুক্রবার বাদ জুম্মা তিনি মসজিদের পুনর্নিমাণ কাজের উদ্বোধন করেন। মসজিদ কমিটির সভাপতি সাবেক সহকারি প্রধান শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার. রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, রানীগাও মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মুফতি মুসলিম উদ্দিন খান, ইউপি সদস্য আঃ মালেক, মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল্লাহ মিয়া, শিক্ষক কবির আহমেদ, সাবেক ইউপি সদস্য সেরু মিয়া, ছুফি মিয়া, হেলাল উদ্দিন, আবুল কালাম রাসেলসহ এলাকার মুুরব্বী সিরাজুল ইসলাম প্রমুখ।
মসজিদে জুম্মা নামাজ শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের মসজিদের উন্নয়নে ৩ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।
উল্লেখ্য, গ্রামবাসী প্রায় অর্ধলাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ঠ এমসজিদটি নির্মাণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com