বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুর বিজিবি’র অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৬১৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা গাঁজার পরিমাণ ১২০ কেজি। গতকাল শুক্রবার ভোরে ধর্মঘর বিওপির নায়েক সায়েদুর একটি টহল দল নিয়ে অভিযান চালিয়ে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে গাঁজাগুলো উদ্ধার করেন। তবে গাঁজা পাঁচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান, জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য সাড়ে চার লাখ টাকা। অভিযানকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কুখ্যাত মাদক সম্রাট রতন পালিয়ে যায়। তিনি উপজেলার কাজীরচক এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। রতনের বিরুদ্ধে মাধবপুর থানায় পাঁচটি মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com