বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০১৭
  • ৬৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ফাজিল মিয়া (৩০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত দুইটার দিকে তার মৃত্যু হয়। এর আগে রাত সাড়ে ১১টার দিকে সে বিষপান করে। ফাজিল মিয়া উপজেলার গরদাই গ্রামের মৃত ইসমাইল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাজিল মিয়া দুই বিয়ে করে। ২য় বিয়ের পর ছোট বউকে নিয়ে সংসার করলেও বড় বউ মাঝে মধ্যে তার কাছে আসা যাওয়া করে। গত সোমবার তিনি বড় বউয়ের বাপের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার গজারিয়া গ্রামে বেড়াতে যান। সেখানে ১দিন অবস্থান করে মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ফিরে আসেন।
রাতের খাওয়া দাওয়া শেষে ছোট বউয়ের অগোচরে সে বিষপান করে ছটফট করতে থাকলে পরিবারের সদস্যরা তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সদর হাসপাতালে নিয়ে আসার পথে রাত ২টার দিকে তিনি মারা যান।
হবিগঞ্জ সদর থানার এসআই মির্জা মাহমুদুল হাসান লাশের সুরতহাল তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছ লাশ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com