শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

এমপি কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে ওমান প্রবাসীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭
  • ৮৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর উপর বাহুবল মিরপুর বাজারে জনসভায় হামলার প্রতিবাদে ওমান প্রবাসী বাহুবল ঐক্য পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। বাহুবলের ওমান প্রবাসী মোহাম্মদ লালমিয়ার সভাপতিত্বে গতকাল বিকালে ওমানের রুই সিটিতে ওই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওমান আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম চৌধুরী পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ওমান আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য আলমগীর হোসেন, উপদেষ্টা ইমরান হোসেন সাদিব, ওমান আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর আলমগীর অনু।
সভায় বক্তব্য রাখেন ওমান যুবলীগের সহ-সভাপতি মো রুবেল, যুগ্ম সম্পাদক মোঃ আলম, দপ্তর সম্পাদক মিলন তালুকদার, তথ্য গবেষনা সম্পাদক শিপন তালুকদার, যোগাযোগ বিষয়ক সম্পাদক দিপাংকর অপু, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান রিপন, প্রচার, ও প্রকাশনা সম্পাদক আজাদ ইমরান বাহুবল ঐক্য পরিষদের ইসলাম উদ্দিন খান। নুরুল ইসলাম, আবিদ আলী, মজনু মিয়া, তাউজ আলী আঃ খালেক, এম এ আহাদ ছামাদ মিয়া, আইয়ুব আলী আব্দল মিয়া প্রমুখ। সভায় অনু বলেন, হবিগঞ্জের সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম কিবরিয়াকে হত্যার মধ্যদিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের যে, বীজ রপিত হয়েছে কেয়া চৌধুরীর উপর হামলা তারই বর্হিপ্রকাশ। কেয়া চৌধুরীর শরীরে একজন মুক্তিযোদ্ধার রক্ত প্রবাহিত। তাই কোন অন্যায়ের সাথে আপোষ না করে তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। সন্ত্রাসীরা কোন দলের নয়।  এরা দেশ ও জাতির শত্রু। কেয়া চৌধুরীর উপর বর্বোচিত এ হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দাবী জানান। প্রতিবাদ সভা শেষে মানববন্ধনে অংশ নেন বাহুবল উপজেলা ওমান প্রবাসি ঐক্য পরিষদ ও ওমান যুবলীগের সকল নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com