বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি কেয়া চৌধুরীর উপর হামলার ঘটনায় মামলা দায়ের

  • আপডেট টাইম সোমবার, ২০ নভেম্বর, ২০১৭
  • ৪৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি ও নারী ইউপি মেম্বারের উপর হামলার ঘটনায় অবশেষে মামলা হয়েছে। ওই হামলায় আহত নারী ইউপি সদস্য পারভীন আক্তার বাদী হয়ে শনিবার রাতে বাহুবল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা তারা মিয়া এবং হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা আলাউর রহমান সাহেদসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৪/১৫ জনকে আসামী করা হয়েছে।
গত ১০ নভেম্বর উপজেলার মিরপুর বাজারের অদূরে বেদে পল্লীতে সরকারি সহায়তার চেক বিতরণকালে হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি’র উপর হামলার ঘটনা ঘটে। এ হামলায় নারী ইউপি সদস্য পারভীন আক্তার, সাবেক নারী ইউপি সদস্য রাহিলা আক্তারসহ কয়েকজন আহত হন।
ঘটনার পর থেকে বাহুবল, নবীগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, সিলেটসহ দেশ-বিদেশে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে সভা, সমাবেশ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, শনিবার রাতে মামলাটি দায়ের হয়েছে। রবিবার বেলা ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার  করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com