শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০১৭
  • ৫৪৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মনীষ চাকমা চুনারুঘাট উপজেলায় বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মনীষ চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া আক্তার, সহকারী কমিশনার তাহমিনা খাতুন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, আলহাজ্ব আবেদ হাসনাত সনজু চৌধুরী, অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জমান, পিআইও মাসুদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, শিক্ষা কর্মকর্তা হাসান মোঃ জুনায়েদ, কৃষি অফিসার জালাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, চুনারুঘাটের ইকোনমিক জোন বাস্তবায়ন, বাল্লাস্থল বন্দরের কাজ তরান্বিত করা এবং চুনারুঘাটের পর্যটন উন্নয়নের নানা পদক্ষেপ নেয়া হবে। তিনি উপজেলা বিভাগীয় কর্মকর্তাদের যার যার অবস্থানে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন এবং মানুষকে সেবা প্রদানের আহবান জানান। এছাড়া অবৈধ বালু উত্তোলন বন্ধ, সামাজিক বনায়ন রক্ষা এবং রাস্তাঘাটে সুষ্ঠুভাবে যান চলাচলের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রতি আহব্বান জানান। পরে তিনি উপজেলা রাণীরকোট সরকারী প্রাথমিক বিদ্যালয়, গাজীপুর ইউনিয়ন পরিষদ ও বাল্লাস্থল বন্দর পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com