বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্কুলে ভর্তিতে অতিরিক্ত ফি আদায় করলে নিবন্ধন বাতিল

  • আপডেট টাইম শনিবার, ৪ নভেম্বর, ২০১৭
  • ৬৯৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বেসরকারি স্কুলের ভর্তিতে অনিয়ম ও অতিরিক্ত ফি আদায় করলে প্রতিষ্ঠানের নিবন্ধন ও এমপিও বাতিলের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। ঢাকা মেট্রোপলিটনে সর্বোচ্চ ভর্তি ফি পাঁচ হাজার টাকা। আর অন্যান্য মেট্রোপলিটনে তিন হাজার টাকা। আগামী সপ্তাহে এ নীতিমালা প্রকাশ করবে শিক্ষামন্ত্রণালয়।
এবার জেলা শহরে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা। উপজেলা পর্যায়ে এক হাজার টাকা। আর মফস্বলে নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
লটারি ও অন্যান্য কার্যক্রমে অনিয়ম ঠেকাতে কাজ করবে শিক্ষামন্ত্রণালয়ের বিশেষ টিম। অনিয়ম ও ভর্তি বাণিজ্য নিরসনে নীতিমালার কঠোর বাস্তবায়ন চান অভিভাবকরা। এবার ভর্তি ফরমের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশ টাকা। ২০১৮ সালের ১ জানুয়ারি যেসব শিশুর বয়স ৫ থেকে ৬ বছর, কেবল তারাই প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com