মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

কমিউনিটি পুলিশিং সমাবেশ সফল করায় সদর থানার ওসির মতবিনিময়

  • আপডেট টাইম সোমবার, ৩০ অক্টোবর, ২০১৭
  • ৭২৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ সফল করায় সদর থানার ওসির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল রবিবার রাত ৮টায় সদর থানার হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ জন্য তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, তাকে এ সমাবেশ সফল করার জন্য হবিগঞ্জের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির, সিলেট রেঞ্জের ডিআইজি  কামরুল হাসান বিপিএম, পুলিশ সুপার বিধান ত্রিপুরা বিপিএম তাকে সার্বক্ষনিক সহযোগিতা করেছেন। সে জন্য তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ ফারুক, ফুটবল ফেডারেশনের সভাপতি আব্দুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ, আওয়ামী লীগ নেতা হিরাজ মিয়া, সাবেক পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু, ফরহাদ আহমেদ আব্বাছ, এমপির পিএস সুদ্বিপ রায় প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com