বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

রোটারি ক্লাব অব নবীগঞ্জ’র ডিস্ট্রিক্ট গভর্ণরস অফিসিয়াল ক্লাব ভিজিট ও এসেম্বলী সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৬৫০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর গভর্ণর রোটারিয়ান প্রঃ ডঃ এম তৈয়ব চৌধুরী (এমপিএইচএফ, বি,পি এইচ.এস), এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান পি.পি আজিজুল হক (আর.এফ.এস.এম), এসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পি.পি অভিনাশ আচার্য্য (আর.এফ.এস.এম) এর উপস্থিতিতে রোটারি ক্লাব অব নবীগঞ্জ এর অফিশিয়াল ক্লাব ভিজিট ও এসেম্বলী সম্পন্ন হয়েছে। গত ৭ অক্টোবর সালামত পুরস্থ হাজারী কমিউনিটি সেন্টারে অনুষ্টানের প্রথম পর্যায়ে ডিস্ট্রিক্ট অফিশিয়ালগণ ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সফিকুর রহমান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ডাঃ ননী গোপাল নাথ ও ক্লাব সেক্রেটারি রোটারিয়ান মাহফুজুর রব রনি এর সাথে রুদ্ধদার বৈঠক করেন। এতে নেতৃবৃন্দ, রোটারি ক্লাব অব নবীগঞ্জ এর কার্যক্রম সম্পর্কিত যাবতীয় রিপোর্ট, ক্লাব ডকুমেন্টস, আর্থিক প্রতিবেদন, ব্যাংক হিসাব মূল্যায়ন করেন এবং গভীর সন্তুষ্টি প্রকাশ করেন। পরবর্তী পর্যায়ে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্লাব এসেম্বলীতে ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান প্রঃ ডঃ এম তৈয়ব চৌধুরী সকল সদস্যদের উপস্থিতিতে রোটারি ক্লাব অব নবীগঞ্জ এর কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে রোটারি পিন ও উপহার প্রদান করেন। উপরে উল্লেখিত ক্লাব কর্মকর্তা ছাড়াও এতে প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান ডাঃ রথিন্দ্র চন্দ্র দেব, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান ডাঃ তাপস আচার্য্য, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আব্দুস সালাম, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান দিব্যেন্দু ধর দীপন, ট্রেজারার রোটারিয়ান মোঃ শামসুল হক, ভকেশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান শুভাশীষ চক্রবর্তী সুবল, কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান বিকাশ চন্দ্র রায়, ইন্টারন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান ডাঃ আল মামুর শাহনেওয়াজ, এডিটর রোটারিয়ান এ টি এম বশির আহমেদ, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান রঙ্গ লাল রায়, সার্জেন্ট এট আর্মস রোটারিয়ান সাদিক মিয়া, রোটারিয়ান সুখেন্দু রায় বাবুল, রোটারিয়ান আব্দুল মালিক, রোটারিয়ান হাজী শাহ মুস্তাকিন আলী প্রিন্স, রোটারিয়ান শাফিউল আলম হেলাল, রোটারিয়ান আব্দুর রাকিব শিপন, রোটারিয়ান ডাঃ সাইফুর রহমান সাগর, রোটারিয়ান ডাঃ চম্পক কিশোর সাহা, রোটারিয়ান ডাঃ ইকবাল আহমেদ চৌধুরী, রোটারিয়ান প্রতীমা রানী বনিক, পিযুষ কান্তি পূরকায়াস্থ, শিরিন আক্তার, ঝন্টু রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com