বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে রূপন অপহরনের মূল মুক্তিপন দাবীকারী ঢাকা থেকে গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ৪৮২ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জের রূপন অপহরনের মূল মুক্তিপন দাবীকারী রূপনের বন্ধু মোঃ আব্দুল্লাহ প্রকাশ টিপু (৩২) কে অনেক চেষ্টার পর ঢাকা থেকে গ্রেফতার করেছে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। ৬ অক্টোবর শুক্রবার বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ থানার এসআই শাহীনুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের সহযোগীতায় ঢাকার আশুলিয়ার ভাড়াটিয়া বাসা থেকে টিপুকে গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতার হয়ে ঘটনা ফাঁস করে দিয়েছে কথিত অপহৃত রুপনের বন্ধু টিপু। পুলিশ আসামী টিপুকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় গত ১৭ আগষ্ট সকালবেলা অত্র মামলার রূপন মিয়ার মোবাইল ফোন দ্বারা তার মায়ের মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপন দাবী করি। এবং রূপন মিয়া গত ১৬ আগষ্ট থেকে ১৯ আগষ্ট পর্যন্ত তার সাথে ছিল এ কথা স্বীকার করে। আটককৃত আসামী নোয়াখালী জেলার সেনবাগ থানার নবীপুর গ্রামের মোঃ আব্দুল গোফরানের ছেলে।
সে আশুলিয়া চারাবাগ সবুজ মিয়ার বাড়ীতে ভাড়ায় থাকিয়া রাজমিস্ত্রি কাজ করত। উল্লেখ্য যে, গত ১৬ আগষ্ট বিকেলে রূপন মিয়া প্রতিদিনের মত চরহামুয়া বাড়ির নিকট বাজারের উদ্দেশ্যে রওয়ানা করে এবং ওই দিন গভীর রাত হওয়া স্বত্বেও বাড়ীতে না আসায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজতে থাকেন। পরদিন সকাল ৮টার দিকে রূপনের মোবাইল থেকে তার মায়ের মোবাইলে ফোন করে এক লাখ টাকা মুক্তিপন দাবী করে আসামী টিপু। উক্ত ঘটনার বিষয়ে বাদী রূপনের মা হেলেনা খাতুনের আবেদনের প্রেক্ষিতে শায়েস্তাগঞ্জ থানার নং ৬১৭, তাং ১৭/০৮/১৭ এন্ট্রি করে। ২০ আগষ্ট ভোর বেলা স্থানীয় লোকজন অচেতন অবস্থায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ রাস্তার পাশে রূপন মিয়াকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে রূপনের অবস্থা আশংকাজনক দেখে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে ডাক্তার রূপনের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
শায়েস্তাগঞ্জ  থানার (ওসি) মোঃ নাজিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন পুলিশ তাকে ধরতে তৎপর রয়েছে। এসআই শাহীনুর রহমান এ মামলাটি তদন্ত করতে গিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পান এ তথ্য নিয়ে তিনি অগ্রসর হতে থাকেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com