বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

টাকা পরিশোধ না করায় সহিদের অন্তর্বর্তীকালিন জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টাকা আত্মসাত মামলার আসামী হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকার আব্দুল সহিদ টাকা পরিশোধ না করায় তার অন্তর্বর্তীকালিন জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত। গতকাল মঙ্গলবার আব্দুল সহিদ তার আইনজীবীর মাধ্যমে জেলা ও দায়রা জজ আদালতে সময় প্রার্থণা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন। ইতোপূর্বে তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলায় আদালতে আত্মসমর্পণ না করায় গত ১৬ জানুয়ারি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আব্দুল সহিদের বিরুদ্ধে পরোয়ানা ইস্যু করা হয়। ২৯ মার্চ আব্দুল সহিদ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর পর আব্দুল সহিদের আইনজীবী ১৯ এপ্রিল পুনরায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে তাঁর জামিন প্রার্থনা করলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করেন। আব্দুল সহিদ ১৭ জুলাই তারিখের মধ্যে ২ লাখ ৩০ হাজার টাকা পরিশোধের শর্তে মামলার বাদীর সাথে আপোষ নিষ্পত্তির জন্য ঐক্যমত হয়ে অন্তর্বর্তীকালিন জামিন প্রার্থণা করলে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। পরবর্তীতে ১৭ জুলাই টাকা পরিশোধ করতে না পেরে আব্দুল সহিদ টাকা প্রদানের জন্য ১ আগস্ট, ২১ আগস্ট, ৬ সেপ্টেম্বর, ১৭ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বিচারকের কাছ থেকে টাকা পরিশোধের নয়া তারিখ প্রার্থণা করলেও তিনি ওই সকল তারিখে টাকা পরিশোধ করেননি। এ প্রেক্ষিতে গতকাল বিজ্ঞ বিচারক আব্দুল সহিদের জামিন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নির্দেশ দেন।
উল্লেখ্য যে, হবিগঞ্জ শহরের ফায়ার সার্ভিস এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ আব্দুল সহিদ এর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন জাতীয় দৈনিক ভোরের কাগজের হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত প্রতিনিধি ও হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মোঃ সালাম চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com