বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে সোহাগ হত্যাকাণ্ড খুনীদের গ্রেফতারের দাবিতে ব্যবসায়ীদের প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫১১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুরে ব্যবসায়ী সোহাগ খুনের আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াপাড়া বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ। গতকাল সোমবার দুপুরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
বাজার কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস মেম্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ মোঃ শামীম, ইউপি চেয়ারম্যান সৈয়দ আলমগীর, আওয়ামীলীগ নেতা আব্দুল আউয়াল লিটন, শহিদুল্লা ইছাক, যুবলীগ নেতা কামাল হোসেন জিতু, কৃষকলীগ নেতা বিল্লাল চকদার, তাহের মিয়া, মাছুম বিল্লাহ, গেদু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে মাধবপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান সোহাগকে নোয়াপাড়া মাদারগড়ায় মাদক সম্রাট হাবিবের বাড়িতে পরিকল্পিতভাবে খুন করা হয়।
ঘটনার ১১ দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ খুনের সঙ্গে জড়িত থাকার দায়ে কাউকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com