বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৫৪৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মিষ্টিতে মাছি থাকার দায়ে বাধন রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার বিক্রির অপরাধে বরিশাল ভাই ভাই সুইটকে ২ হাজার টাকা, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি এবং অতিরিক্ত ওজনের প্যাকেট দেওয়ার অপরাধে আইনুদ্দিনের ফল ভান্ডারকে ১ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যের মধ্যে মাছি থাকার কারনে বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে জয়নাল স্টোরকে ১ হাজার ৫শ টাকা, বাটখারা এবং ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করার অপরাধে অবি দাসের মাছের দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com