বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

উমেদনগরে আরসিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করেছেন মেয়র জিকে গউছ

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৫০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকার পশ্চিম হাটিতে আরসিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করেছেন মেয়র আলহাজ্ব জি, কে গউছ। শুক্রবার সকালে মেয়র উমেদনগর এলাকার পশ্চিম হাটিতে যান। হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন ওর্য়াডে পরিচালিত অবকাঠামো উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। এরই ধারবাহিকতায় শুক্রবার উমেদনগর পশ্চিমহাটিতে আরসিসি রাস্তার ঢালাই কাজ হয়। ওই এলাকায় মেয়র আরসিসি রাস্তা ও ড্রেনসহ অন্যান্য উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন। এ সময় এলাকাবাসীর সাথে বিভিন্ন সমস্যা ও তার সমাধানের ব্যাপারে আলোচনা করেন। তিনি বলেন পৌরসভা উন্নয়নমুলক কাজের গুনগত মান বজায় রাখার ব্যাপারে কোন ছাড় দেবে না। ঢালাই কাজ উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ আবুল হাসিম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com