বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে সায়েন্টিফিক সেমিনারে বক্তারা ॥ ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা

  • আপডেট টাইম শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত এলকোহল এবং নিকোটিন গ্রহণের ফলে মানুষের পাকস্থলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাদক এবং ধূমপান সমাজের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। তরুণ সমাজকে এ থেকে রক্ষা করতে সকলকে একযোগে কাজ করতে হবে। ধূমপান ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা।
গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন আয়োজিত এক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনারে বক্তারা একথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ ইকবাল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এরিস্টোফার্মার প্রডাক্ট অফিসার দীপন কুমার কুন্ডু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বণিক, সুনামগঞ্জ জেলা সভাপতি ডাঃ মোঃ হারুনুর রশিদ, দপ্তর ও প্রচার সম্পাদক ডাঃ শেখর কুমার চন্দ্র প্রমুখ। ডাঃ বিঞ্চুপদ পদ রায় ও ডাঃ আল মামুর শাহ নেওয়াজের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ডাঃ হাবিবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডাঃ ইদ্রিছ আলম। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com