বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৫১১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার রাণীগাঁও গ্রামে ফয়েজে মদিনা হাজী ছামাদ-জোবেদা হাফিজিয়া সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্সের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। এ উপলক্ষে গতকাল বুধবার বিকাল ৫টায় মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীগাঁও গ্রামের বিশিষ্ট মরুব্বি মোহাম্মদ আব্দুল মন্নানের সভাপতিত্বে ও মাওলানা রফিকুল ইসলাম জাফরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন-মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ সফিক মিয়া। বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, রাণীগাঁও ইউপি চেয়ারম্যান নুরুল মুনীম চৌধুরী ফারুক, হাজী আলীম উল্লাহ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল একেএম আফসার আহমেদ তালুকাদার, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আনীস আলী, ইউপি আওয়ামীলীগ সভাপতি আঃ জলিল, জেলা ইসলামিক ফ্রন্টের সহ-সভাপতি মুফতি আব্দুল মুমীন আল আবেদী, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারি মাসুক মিয়া মাষ্টার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমেদ প্রমুখ।
এতে বক্তব্য রাখেন-বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কাছুম আলী, রাণীগাঁও দাখিল মাদ্র্রাসার সভাপতি মাওঃ নিজাম উদ্দিন চৌধুরী উস্তার, মাওঃ মুখলিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সিনিয়র সহ-সভাপতি আক্কাছ আলী মন্ডল, আওয়ামীলীগ নেতা মোঃ সৈয়দ আলী, জব্বার মেম্বার, কাজী জাহাঙ্গীর আলম ফারুকী। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গোলাম সারোয়ার মাসুম এবং নাতে রাসূল (সাঃ) পাঠ করেন আঃ হান্নান রিপন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com