বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে মাদক বিক্রেতা আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৫৫২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদক বিক্রেতা আব্দুল মনাফ ড্রাইভার (৪৫) কে আটক করেছে পুলিশ। সে উপজেলার হাফিজপুর গ্রামের মৃত সুন্দর আলীর পুত্র। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই রূপু কর ও এএসআই আব্দুল কাদির জিলানীর যৌথ নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাফিজপুর চৌমুনী থেকে তাকে আটক করে। সে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রির চক্র তৈরি করে মাদক সাপ্লাই দিয়ে আসছিল। তাঁর বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মাদক বিক্রির মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
বাহুবল মডেল থানার ইন্সপেক্টর মোঃ মাজহারুল হক বলেন, বাহুবলকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদক বিক্রেতা আব্দুল মন্নাফকে দীর্ঘদিন ধরে খোঁজছিল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com