বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সদর থানার সামনের সড়কে আসামীর হামলায় বাদি আহত

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানার সামনের সড়কে আসামীদের মারধোরের শিকার হয়েছে বাদি। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিথঙ্গল গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম (২৫) আসামীদের মারধোরের শিকার হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার ওই গ্রামের বাসিন্দা মৃত মন্নাফ মিয়ার পুত্র সিরাজুল ইসলামের সাথে উপজেলার মক্রমপুর গ্রামের মৃত হাসান মিয়ার পুত্র জামির মিয়ার সাথে লেনদেন নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি জামির ও তার লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিরাজুল।
এ মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে উভয়পক্ষ আদালতে হাজিরা দিতে আসে। হাজিরা শেষে বাদি সিরাজুল ইসলাম শায়েস্তাগঞ্জ যাবার জন্য সদর থানার সামনে সিএনজি স্ট্যান্ডে আসে। এ সময় জামির মিয়া, সফিক মিয়া, মাসুক মিয়াসহ কয়েকজন লোক তার গতিরোধ করে টানাহেচড়া করতে থাকে। এক পর্যায়ে তারা এলোপাতাড়ি মারধোর করলে স্থানীয় লোকজন সিরাজকে উদ্ধার করে।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় ইউপি মেম্বার ধন মিয়া জানান, জামির মিয়া দীর্ঘদিন ধরে তার নানার বাড়ি বিথঙ্গলে বাস করছে। এ সুবাদে সিরাজের দোকানে লেনলেন নিয়ে সিরাজের বিরোধ হয়। এ নিয়ে মামলা মোকদ্দমা চলছে। আমি শুনেছি উভয়পক্ষের মাঝে ঝগড়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com