বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ চলছে নানা আন্দোলন ॥ স্থানান্তরিত হচ্ছে না শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগাড়

  • আপডেট টাইম বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৫৭৪ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিনটি শিক্ষাপ্রতিষ্টান এর সম্মুখে অবস্থিত শ্রীমঙ্গল পৌরসভার ময়লা আর্বজনা ফেলার ভাগাড়টি স্থানান্তরের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন আন্দোলন করে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।
শ্রীমঙ্গলের স্বনামধন্য শিক্ষা কেন্দ্র, শ্রীমঙ্গল সরকারী কলেজে, দি বার্ডস রেসিডেন্সিয়্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার সামনে অবস্থিত এই ময়লার ভাগারটি সরানোর দাবীতে আবারো প্রতিবাদে নেমেছে সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা।
সোমবার সকালে শ্রীমঙ্গল কলেজ রোডস্থ ময়লার ভাগাড়ে ময়লার গাড়ী আটকিয়ে দিয়ে সেখানে বাঁশের বেড়া দিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এলাকাবাসীসহ আন্দোলনরত সহস্রাধিক ছাত্র-ছাত্রী, সচেতন নাগরিক এবং অভিভাবকরা।
সরেজমিন গিয়ে দেখা যায়, শ্রীমঙ্গল সরকারী কলেজে, দি বার্ডস রেসিডেন্সিয়্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার হাজার হাজার ছাত্রছাত্রী প্লেকার্ড, ফেস্টুন হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com