বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৭০৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ৩ ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। গতকাল রবিবার বিকেল ৪টায় এ উপলক্ষ্যে র‌্যালী পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা কৃষি অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে ও সহকারি কৃষি কর্মকর্তা নূরুল হকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী মোঃ জসীম উদ্দিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সুহেল আহমেদ, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ রায়, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, আওয়ামীলীগ নেতা আয়াছ আলী, নার্সারী মালিক শাহজাহান দুলদুল প্রমুখ।
মেলায় মোট ৭টি স্টল অংশগ্রহণ করছে। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ৫০ জন কৃষকের মাঝে ১টি করে গাছের চারা বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com