বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চৌমুহনী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৬০৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুরে চৌমুহনী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম শামীম এর সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আকবর হোসেন জিতু, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মুজাহিদ বিন ইসলাম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মিসির আলী, জেলা যুবলীগের সহ-সভাপতি শওকত আকবর সোহেল, ক্রীড়া সম্পাদক শ্রীধান দাশগুপ্ত, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আপন মিয়া, আরিফুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মহি উদ্দিন কামাল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম, চৌমুহনী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ছুরুক, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সহ-প্রচার সম্পাদক সাজু মিয়া, যুবলীগ সদস্য আঃ মান্নান, ছাত্রলীগের সহ-সভাপতি খালেদ হাসান হৃদয় প্রমুখ। উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠানের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল শুভাযাত্রাসহ নেতা কর্মীরা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলীকে বরণ করে সম্মেলন স্থলে নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com